1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আনন্দ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান কে সম্মাননা স্মারক প্রদান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

আনন্দ টিভির কক্সবাজারে প্রতিনিধি সম্মেলনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক–২০২৫ প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি:

আনন্দ টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান-কে সম্মাননা স্মারক–২০২৫ প্রদান করা হয়েছে। তিন দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের সমাপনী দিন শনিবার সন্ধ্যায় কক্সবাজারে অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসানুর রহমান হাসান সহ অন্যান্য প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় তিনি বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার কারণেই গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করতে পারে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় হাসানুর রহমান হাসান বলেন, এই সম্মাননা তাঁর সাংবাদিকতা জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
উল্লেখ্য, সাংবাদিকতার প্রতি দায়বদ্ধতা, পেশাদারিত্ব এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আনন্দ টেলিভিশনের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা