1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের জের বদলি হলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ২৫০ বার পঠিত

সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা প্রতিনিধি:

দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের দু’দিনের মধ্যেই সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান বদলি হয়েছেন। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে খুলনা জেলার বটিয়াঘাটায় বদলি করা হয়। তার বদলির আদেশে সন্তোষ ও মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদর উপজেলার শিক্ষক-কর্মচারিরা।
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির জানান, জাহিদুর রহমানকে খুলনার বটিয়াঘাটায় বদলি করা হয়েছে। আর বটিয়াঘাটার মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র ম-লকে সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রসঙ্গত,গত ২৩ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতায় তিন কলামে ‘‘ শিক্ষককে জিম্মি করে ঘুষ নেন শিক্ষা কমকর্তা’’ শিনোমে সংবাদ প্রকাশিত হয়। এর জেরে দু’দিনের মধ্যে তাকে বদলি করা হয়।
এদিকে,জাহিদুর রহমানকে বদলির খবরে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষকরা। তবে তাকে বদলির মতো ন্যুনতম শাস্তিতে ক্ষোভ জানিয়েছেন কেউ কেউ।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানান,‘‘ ৭টি বছর ধরে রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষকদের জিম্মি করে কোটি কোটি টাকা আয় করেছেন জাহিদুর রহমান। পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় আমরা মনে করেছিলাম,সাময়িক বরখাস্ত করে তাকে বিভাগীয় মামলার মুখোমুখি করা হবে। কিন্তু বদলির মতো সাধারণ একটা ব্যাপার ঘটাতে আমরা খুশি হতে পারছিনা।’’

সাতক্ষীরা সদর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাফরউল্লাহ বলেন,‘‘জাহিদুর রহমানের মতো শিক্ষাদস্যু বদমেজাজী কর্মকর্তা সদর উপজেলা থেকে সরে গেলো। এতে আমরা উল্লসিত। তার অহরহ দুর্ব্যবহারের মুখে আমাদের পড়তে হবেনা। মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ’’
বদলী হওয়া শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান জানান,‘‘ মাউশি আমাকে বদলি করেছে। মন্তব্য করার কিছু নেই।’’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা