1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আকাশে কিছু শকুন ঘুড়ে বেড়াচ্ছে শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে- সাতক্ষীরায় জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান।

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৮৯ বার পঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজধানী নামে খ্যাত সাতক্ষীরার কর্মী সমাবেশ লাখো মানুষের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। কর্মী সমাবেশ উপলক্ষে গণমুখী মাঠ দুপুরের আগেই কানাই কানাই পূর্ণ হয়ে যায়।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বিগত ১৭ বছরে সাতক্ষীরার মানুষ সব চেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। দেশের মধ্যে সাতক্ষীরার একজন সংসদ সদস্যের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি এই জনপদের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডল। সাতক্ষীরার মানুষের উপর তারা জুলুম করেছে, খুন করেছে,পঙ্গু বানিয়েছেন, ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুটপাট করেছে। মানুষকে তারা তাদের দাশে পরিণত করেছে। সারাদেশে একই অবস্থা ছিলো। সবচেয়ে খারাপ অবস্থা ছিলো সাতক্ষীরায়।

 

শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এখানে শত শত মানুষ ফ্যাস্টিটের অত্যাচারে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়িয়েছে। আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু বাংলার আকাশে কিছু শকুন ঘুড়ে বেড়াচ্ছে। শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না।

 

আগামীতে আমরা একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চাই । সেই বাংলাদেশে মানুষে মানুষে থাকবে না কোন ভেদাভেদ । সকল ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করবে । সমাজের প্রতিটি মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে চাই ।

আমরা এমন একটি দেশ গড়তে চায় যেখানে কেউ চাইলেও তার অধিকার পাবে। না চাইলে পাবে। এমন একটি বাংলাদেশ দেখতে চায়, যেখানে আমার মা বোনেরা ঘরে, বাইরে এবং রাস্তাঘাটেও সুরক্ষিত থাকবে। তারা থাকবে মর্যাদার সাথে। আমরা বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চায়।

 

সাতক্ষীরা জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দেশ আব্দুল খালেক, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাবেক জেলা আমির মহাদ্দিস রবিউল বাসার প্রমূখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা