1. admin@dailyalorsandhan.com : admin :
  2. mdusmangani2002@gmail.com : Md Usman Gani : Md Usman Gani
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া থানার দায়িত্বে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু: আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অগ্রাধিকার। অসুস্থ শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাটকেলঘাটায়: আওয়ামীলীগ পন্থী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা আরার বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিগঞ্জে রঘুরামপুরের তরুণদের মাঝে ফুটবল বিতরণ সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলা: আন্দোলনের মুখে সদর থানার ওসি মাসুদুর প্রত্যাহার বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মোঃ আজিবুর রহমানের পক্ষ থেকে এলাকার ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ বরিশাল বাকেরগঞ্জ থানার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা সাতক্ষীরায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম তালা উপজেলায় স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগ: উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র উদ্যোগ সর্বমহলে প্রশংসা সাতক্ষীরায় ক্রসফায়ার ও গুম খুনের মাস্টারমাইন্ড আলোচিত ৫ হত্যা মামলায় নিষিদ্ধ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফ্যাসিস্ট নজরুল ইসলামের গ্রেপ্তার মঞ্জুর করেছেন আদালত

আওয়ামী লীগ দেশ প্রেমের কথা বলে হাজার হাজার কোটি টাকা লুটপাট, গুম খুন করেছে- সাতক্ষীরায় শিবির সভাপতি জাহিদুল ইসলাম

দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

শেখ আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা ১৫টি বছর কথায় কথায় দেশ প্রমিকের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট খুন গুম করেছে। ছাত্র শিবির এমন দেশ প্রেমিক চাইনা। ছাত্র শিবির এমন দেশপ্রিম তৈরি করে যেখানে কোন জুলুম নির্যাতন থাকবে না। লুটপাট থাকবে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন গুলি বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

সোমবার ( ১৩ অক্টবর ) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারী কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি। তিনি বলেন, ছাত্র শিবির তোমাকে স্বপ্ন দেখায়। লক্ষ্য ঠিক করে দেয়য়। বাস্তবায়নে গাইড লাইন দেয়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করনীয় তাই করবে।

তিনি বলেন ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা বিদ্বেশ ছড়ানো হয়। তিনি বলে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নারীর অধীকার রক্ষায় ইসলাম যে ভাবে প্রোমোট করেছে ছাত্রশিবির সেই ভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে। এমনকি হিন্দু ভাই বোনেদের পাশে সবসময় ছাত্রশিবির ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে

অনুষ্ঠানটির আয়োজন করেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এবং সাতক্ষীরা শহর শাখা। নবীন শিক্ষার্থীদের বরণ, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক দিকনির্দেশনাসহ এতে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুদুজ্জামানের সঞ্চালনায় নবীন বরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী সহযোগী অধ্যাপক ওমর ফারুক, বুয়েটের মেধাবী শিক্ষার্থী ইরফান হাসান সাকিব,শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, শিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান, একাদশ শ্রেনীর শিক্ষার্থী শানজিন নাহার শুভা, তাসনিম আলম প্রমুখ।

এসম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,
ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মোঃ মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগীয় প্রধান ড. শাহিনুর রহমান, উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা