
সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অদ্য ৩০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাত্রে শহরের খুলনা রাস্তার মোড়, সংগীতার মোড়, হাটের মোড় ও সাতক্ষীরা মেডিকেল কলেজ এলাকায় গরীব,দুস্থ,প্রতিবন্ধী,ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),জনাব মোঃআমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্),জনাব মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব শ্যামল কুমার চৌধুরী,টিআই(প্রশাসন),সদর ট্রাফিক, সাতক্ষীরা সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।