অল্প বৃষ্টি হলেই নাস্তানাবুদ হয়ে পড়ছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক
দৈনিক আলোর সন্ধান ডেস্ক :
প্রকাশের সময় :
রবিবার, ৬ জুলাই, ২০২৫
৭০
বার পঠিত
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
অল্প বৃষ্টি হলেই নাস্তানাবুদ হয়ে পড়ছে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো। চরম ভোগান্তির মধ্যে পড়ছে এলাকার বাসিন্দা ও সড়কে চলাচলরত সাধারণ মানুষ। এলাকাবাসী জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় রাজনৈতিক নেতাদের অভ্যন্তরীন কোন্দলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বাজারের সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা ও ভাগাড়ে পরিণত হয়েছে। ফলে বর্ষা মৌসুম এলেই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সড়কগুলো খালবিল বলেও মনে হয়।
পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাসুদুর রহমান ও স্থানীয় ব্যবসায়ীগণ বলেন, আপাতত হাট বাজারের টাকায় সীমিত পরিসরে সড়কের সংস্কার কাজ করার চেষ্টা করছি কিন্তু পাটকেলঘাটা বাজারে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলেও সড়কগুলো দীর্ঘদিন সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার অভাবে জনসাধারণ ও ক্রেতা কম আসায় অনেক ক্ষেত্রে লোকসান পোয়াতে হচ্ছে ব্যবসায়ীদের। পাটকেলঘাটা বাজারে বসবাসরত এলাকাবাসী ও ব্যবসায়ীরা সড়কের দ্রুত সংস্কার কাজ করার জোর দাবী জানান।