প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৫, ১১:০০ অপরাহ্ণ
স্বপ্ন পূরণের লক্ষে মুক্তি সংগঠনের পক্ষ থেকে ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ

হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটায় স্বপ্ন পূরণের লক্ষে মুক্তি সংগঠনের পক্ষ থেকে ছিন্নমুল নারী-পুরুষ সহ অসহায় গরীব দরিদ্রের মাঝে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা মুক্তি এর নেতৃত্বে সকাল ১০ টায় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোড স্বপ্ন পূরণের লক্ষ্যে মুক্তির প্রধান কার্যালয়ের সামনে অসহায়, দরিদ্র, ছিন্নমুল নারী-পুরুষ ও বিভিন্ন এলাকার পাহারাদারদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নাজনীন বেগম, সালমা আক্তার, শারমিন রিমা, মর্জিনা বেগম, হালিমা বেগম, তহমিনা, হোসনে আরা, সুমা, জান্নাতুল ফেরদৌস, রেবেকা প্রমুখ।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.