হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:
২০২৫ ও ২০২৬ সেশনের সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ভাইয়ের শপথ সম্পন্ন হয়েছে। শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
আবেগ ঘন পরিবেশে শপথ শেষে অতিথি বৃন্দ ও নব নির্বাচিত আমীর রুকনদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আল্লাহর রহমত কামনায় মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, জেলার রুকনবৃন্দ সরাসরি ভোট প্রদান করে জেলা আমির নির্বাচিত করেছেন। নির্বাচনে কারও প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। প্রত্যেক রুকনই প্রার্থী, প্রত্যেকেই ভোটার। নির্দিষ্ট প্রার্থী না থাকায় কারও পক্ষে বা বিপক্ষে ক্যাম্পেইন কিংবা প্রচারণার কোনো সুযোগ ছিল না। ব্যালট বক্স পাহারা দেওয়ার কেউ ছিল না। কোথাও ভোটের ফলাফল নিয়ে কোনো সন্দেহ কিংবা অসন্তোষ নাই।