প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরা-১ আসনে বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে গণসংযোগে ব্যস্ত দলের নেতাকর্মীরা

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে মাঠে নেমেছেন দলের নেতাকর্মীরা। প্রার্থীর ৩১ দফা উন্নয়ন কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরা এবং ভোট প্রার্থনা করেই চলছে তাদের ব্যস্ত সময়।
পাটকেলঘাটা থানার খলিশখালী এলাকার গ্রামগঞ্জ, বাজার ও জনবহুল স্থানে গণসংযোগ কালে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, হাবিবুল ইসলাম হাবিব ফ্যাসিস্ট ফরমায়েশি রায়ে ৭০ বছরের সাজা প্রাপ্ত হয়েছিলেন। তিনি তালা-কলারোয়ার অবকাঠামো উন্নয়ন, কৃষি সহায়তা, স্বাস্থ্যসেবা বিস্তৃতকরণ, বেকার যুবকদের কর্মসংস্থানসহ জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবেন।
এ সময় তারা ৩১ দফা প্রতিশ্রুতির বিভিন্ন দিক তুলে ধরে জনগণের সমর্থন কামনা করেন। সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং পথসভায় অংশ নিয়ে তারা নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছেন।
স্থানীয়দের মধ্যে নির্বাচনী আলোচনাও এখন সরব। অনেকেই আসন্ন নির্বাচনে এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার গুরুত্বের কথা তুলে ধরছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, খলিশখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নূর আহম্মাদ, ইউনিয়ন যুবদল সভাপতি মেহেদী হাসান, খলিষখালী সেচ্চাসেবক দলের আহবায়ক সবুজ গোলদার সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.