মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার সাতক্ষীরায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় বিশেষ অভিযান চলাকালে শুক্রবার ১৯ এপ্রিল সাড়ে ১২টার সময় এসআই(নিঃ)/দেব কুমার দাস এএসআই(নিঃ)নাসির উদ্দিন এএসআই(নিঃ)/তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তা সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর এলাকার জনৈক শাহাদতের বাড়ির সামনে থেকে মোকাম গাজীর ছেলে নূর মোহাম্মদ শাহিন(২৮)কে আটক করে ডিবি পুলিশ। এসময় আসামীর নিকট হতে ২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯ (ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু হয়।। মামলা নং-৩২, তারিখ-১৯/০৪/২০২৪ ইং,। অভিযানে দুই কেজি গাজাসহ আটক একজন