প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৬:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরা জেলা পুলিশ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ০৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রোজ সোমবার সকালে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার আগস্ট-২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার মহোদয় গুরুত্বারোপ করেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার মহোদয় নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
উক্ত অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ শফিকুল ইসলাম সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.