প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় সরকার বিরোধী মিছিলে ছাত্রলীগ নেতা জুয়েলের সক্রিয় অংশগ্রহণ ঘিরে তোলপাড়, এখনো গ্রেফতার না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া

সুমন, নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলা পাটকেলঘাটা থানার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি ফরিদ হোসেন জুয়েলের বিরুদ্ধে সরকার বিরোধী মিছিলে সক্রিয় ভূমিকা পালন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট করার অভিযোগ উঠেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে তার এই অবস্থান এবং ফেসবুকে উসকানিমূলক লেখালেখির বিষয়টি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ছাত্রলীগ ক্যাডার ফরিদ হাসান জুয়েল পাটকেলঘাটা থানার দায়পাড়ার মনিরুজ্জামান মনি পুত্র।
স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত একটি সরকার বিরোধী মিছিলে অগ্রভাগে ছদ্দবেশী থেকে নেতৃত্ব দিতে দেখা যায় সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ হোসেন জুয়েলকে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে বা আকস্মিকভাবে এই মিছিলে অংশ নেন তিনি। শুধু মাঠের কর্মসূচিতেই নয়, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে নিজের ফেসবুক আইডিসহ বিভিন্ন গ্রুপে নিয়মিত রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন এই ছাত্রলীগ নেতা। নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট ছাত্রলীগের ক্যাডার ফরিদ হাসান জুয়েলের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন অভিযোগ আছে।
সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’ বা প্রচলিত আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ (ক্রাইম)।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ফেসবুকে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক পোস্টের মাধ্যমে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছাত্রলীগ ক্যাডার ফরিদ হাসান জুয়েল এর বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এলাকাবাসীর দাবি, এ ধরনের অপতৎপরতা রুখতে এবং গ্রামীণ জনপদে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতি দ্রুত এই ছাত্রলীগ নেতাকে আইনের আওতায় আনা হোক।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.