প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত

আল মামুন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়াম (বিপিএল) এর সহযোগিতায় পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উৎযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে সম্নাননা স্বারক প্রদান ও আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ঘটিকায় আয়োজন করা হয়। আলোচনা সভায় উক্ত স্কুলের শিক্ষক মো: গোলাম মোস্তফা ও উদয় কৃষ্ণ দাসের উপস্থাপনায় সভাপতিত্ব করেন পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম।
আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল লতিফ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব সাধু, তোবা পাইপ এন্ড ফিটিংস ইন্ডাস্ট্রি স্বত্বাধিকারী মীরশাহিন, সাতক্ষীরা পোল্টি ফিড হ্যাচারি এর সত্তা অধিকারী মোহাম্মদ আব্দুল মমিন, কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রাহান উল্লাহ, ডাক্তার তানিয়া সহ উক্ত স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল মান্নান অন্যান্য সকল শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
১০জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। আলোচনায় বিশিষ্ট ব্যবসায়ী ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ দূর হয়েছে ও ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদ তৈরী করতে না পারে সেই দিকে নজর রাখতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.