প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৩ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ ১ জন গ্রেপ্তার

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ রিফাজুল ইসলাম ওরফে বাবু (২৬)। তিনি সাতক্ষীরা সদর থানার নুনগোলা এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস অভিযানিক টিম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামি রিফাজুল ইসলামের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.