
হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরার সভাপতি মোহাম্মদ তবিবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণধিকার পরিষদ সাতক্ষীরার আহবায়ক প্রিন্সিপাল আখতারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা মোহাম্মদ আজিবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক সাতক্ষীরা জেলা গনধিকার পরিষদ ইয়াসিন আরাফাত, সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আল-আমিন প্রমুখ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদের উপজেলা নেতাকর্মীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে দেশে বেকারত্ব দূরীকরনে তাদের সাত দফা বাস্তবায়নের দাবি জানান।