হাসানুর রহমান হাসান, সাতক্ষীরা প্রতিনিধি:
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের পাশে দাড়ানো, রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার লক্ষ্যে সাতক্ষীরায় জাতীয় নাগরিক কমিটি'র প্রতিনিধি বৈঠক খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে রবিবার সন্ধ্যা ৬ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।
গণবিপ্লব রক্ষায় বিপ্লবী জনতাকে ঐক্যবদ্ধ রাখতে জাতীয় নাগরিক কমিটি বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতা রক্ষাতে সাতক্ষীরা জেলার বিপ্লবী জনতাকে ঐক্যবদ্ধ রাখতে জাতীয় নাগরিক কমিটি কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাক ইউনিভার্সিটির ছাত্র সমন্বয়ক রিফাত হোসেন, সাতক্ষীরা আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান (হাসান) সহ বিভিন্ন উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ কারী ছাত্র জনতা ও নাগরিক কমিটির প্রতিনিধি বৃন্দ।