প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৩:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ‘কুরআনিক নাইট ২০২৬ উপলক্ষে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আযহারী

ইন্টারন্যাশনাল ডেস্ক:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘কুরআনিক নাইট ২০২৬’। শহরের অভিজাত ভেন্যু Sunway Velocity-তে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আযহারী।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, ইসলামি আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. আযহারী মুসলিম উম্মাহর ঐক্য, নৈতিকতা ও কুরআনের শিক্ষার প্রতি ফিরে আসার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে কুরআনের নির্দেশনাই হতে পারে সর্বোত্তম পথপ্রদর্শক।
অনুষ্ঠানের অংশ হিসেবে ইফতার পার্টির আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী, আলেম-উলামা ও মালয়েশিয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ-বিদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
পুরো অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন পাটকেলঘাটার গর্বিত সন্তান ও মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ্ব মো: হাসান আলী। তার সুপরিকল্পিত আয়োজন ও আন্তরিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
প্রবাসে বসেও ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় চেতনা জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন। আয়োজকরা ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.