রবিউল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি।
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের যুগীপুকুরিয়া গ্রামের আব্দুল লতিফ মোড়লের বড় ছেলে কৃতি সন্তান মেহেদী হাসান মানবিক কাজের মাধ্যমে এলাকায় প্রশংসা কুড়িয়েছেন। তিনি বর্তমানে সাপোর্ট হিউমিনিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন।
ছোটবেলা পড়াশোনার পাশাপাশি থেকেই তিনি সমাজসেবামূলক কাজে যুক্ত ছিলেন। এলাকায় মসজিদ, মাদ্রাসা নির্মাণ, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা করা, অসুস্থদের চিকিৎসা খরচ বহন করা, পথশিশু ও দুস্থদের খাবারের ব্যবস্থা করা—এসব কাজের মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়রা জানান, মেহেদী হাসান নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করছেন। বিশেষ করে করোনা মহামারির সময়ে তিনি গ্রামের বিভিন্ন পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেন এবং অসুস্থ রোগীদের জন্য নিজ উদ্যোগে চিকিৎসা সহযোগিতা করেন। বর্তমানে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েও তিনি নজির স্থাপন করেছেন।
গ্রামের প্রবীণরা বলেন, “মেহেদী হাসান শুধু নিজ গ্রামের নয়, পুরো অঞ্চলের গর্ব। তাঁর মতো তরুণরা সমাজের জন্য অনুকরণীয়।”
নিজের অনুভূতি জানাতে গিয়ে মেহেদী হাসান বলেন,
“মানবিক কাজ করে মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার সবচেয়ে বড় অর্জন। সমাজের যেকোনো ভালো কাজে আমি সবসময় পাশে থাকতে চাই।”
স্থানীয় তরুণ সমাজ তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সামাজিক কাজে এগিয়ে আসছে। ফলে এলাকাজুড়ে তৈরি হচ্ছে এক ইতিবাচক দৃষ্টান্ত।