
তারুণ্যের শক্তি, খেলাধুলার চর্চা ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নে ক্ষুদে ফুটবলপ্রেমীদের মাঝে ফুটবল উপহার দেওয়া হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পদপ্রার্থী মো. আজিবুর রহমানের পক্ষ থেকে বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রতনপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কার্যালয়ে স্থানীয় ক্ষুদে ফুটবলপ্রেমীদের হাতে এসব ফুটবল তুলে দেওয়া হয়েছে।
এ সময় আয়োজকরা বলেন, নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা সম্ভব।
তারা আরও বলেন,
তারুণ্যের শক্তি, খেলাধুলার চর্চা ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে এই ক্ষুদ্র উদ্যোগ। নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে উঠুক একটি সুন্দর, সচেতন ও মানবিক বাংলাদেশ—এই প্রত্যাশা রইলো।ভালোবাসা ও শুভকামনা রইল সকল ক্রীড়াপ্রেমী তরুণদের জন্য।