দৈনিক নয়া দিগন্ত সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় ২৩ই নভেম্বর ‘তালায় জমির মালিকদের মামলা দিয়ে হয়রানির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের উচ্চমান সহকারী মিলন চক্রবর্তী।
তিনি বলেন- প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত বিষয়টির কোন অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। উল্লেখ্য, আমাদের অফিসে প্রত্যেক নাগরিকদের যেকোনো ভূমি সংক্রান্ত যে কোন সেবা বা কাজ আন্তরিক সমাধান করার চেষ্টা করি।
মিলন চক্রবর্তী, উচ্চমান সহকারী।
তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস।