প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৪:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১০:৩১ পি.এম
পাটকেলঘাটা থানায় নবাগত ওসি মো. তোফাজ্জেল হোসেনের যোগদান: নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রত্যয়

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. তোফাজ্জেল হোসেন সোমবার (৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
এর আগে তিনি সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে ডিআই-২ হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তার নিজ জেলা ঝিনাইদহ এবং তিনি শৈলকূপা থানার বাসিন্দা।
সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশনায় মো. তোফাজ্জেল হোসেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি পাটকেলঘাটা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। বিশেষ করে নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত এই পুলিশ কর্মকর্তা।
এছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.