প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৮:৩৫ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই’র দুর্নীতির বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই'র দুর্নীতির বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা, জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিনিধ:
সাতক্ষীরার তালা উপজেলার ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই এর বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ৭ জন ওয়ার্ড সদস্য।
যথাক্রমে ৮ সদস্যরা হলেন, সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শেখ আসির উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন সানা মাসুদ রানা, শেখ জামশেদ আলী, মো: রুস্তম, নাসের আলীসহ মোট সাতজন ওয়াড সদস্য।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই একজন দুর্নীতিবাজ, ঘুষখোর, আইন অমান্যকারী, স্বেচ্ছাচারী ব্যক্তি। তিনি তার সার্বিক কর্মকাণ্ডে সরকারি নীতিমালা উপেক্ষা করে ওয়ার্ড সদস্যদের সাথে কোন প্রকার আলাপ- আলোচনা ছাড়াই খামখেয়ালীভাবে, নিজস্ব মনগড়া আইন মোতাবেক দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে যাচ্ছেন।
এলাকার উন্নয়ন কাজ না করাই নিজ নিজ ওয়ার্ডে এ সকল মেম্বাররা ভোটারদের কাছে হেনস্তার স্বীকার হচ্ছেন। এ অভিযোগ পত্রের সাথে দুর্নীতির কিছু তালিকা সংযুক্ত করা হয়েছে বলে জানান মেম্বাররা। তারা আরো জানান, চেয়ারম্যানের অন্যায় কাজের প্রতিবাদ করতে গেলে তাদের নামে মামলা মোকদ্দমা করার হুমকি দেয়া হচ্ছে।
এমতাবস্থায় বিভিন্নভাবে হয়রানির শিকার হতে প্রতিকার পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.