প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
পাটকেলঘাটা থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এ এইচ এম লুৎফুল কবীর

হাসানুর রহমান হাসান, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এ এইচ এম লুৎফুল কবীর। তিনি গত ৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে পাটকেলঘাটা থানায় যোগদান করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি এ এইচ এম লুৎফুল কবীর জানান, জাতীয় নির্বাচন কে সামনে রেখে পাটকেলঘাটা থানাকে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও গতিশীল ও কার্যকর করতে তিনি তার দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগাবেন। মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনসহ সকল সামাজিক অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পাটকেলঘাটা গড়ে তোলাই তার মূল লক্ষ্য। একই সঙ্গে থানায় আগত সেবাপ্রার্থীদের দ্রুত ও সহজ পুলিশি সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
জানা যায়, এ এইচ এম লুৎফুল কবীর এর আগে বিভিন্ন থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাদারিত্ব, সততা ও দক্ষতার মাধ্যমে চাকুরীজীবনে তিনি একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
দায়িত্ব গ্রহণের পর পাটকেলঘাটা থানার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এক বার্তায় তিনি বলেন, “প্রিয় সুহৃদ, প্রিয় পাটকেলঘাটা এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি এ এইচ এম লুৎফুল কবীর গত ০৮/১২/২০২৫ খ্রিঃ তারিখে আপনাদের পাটকেলঘাটা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। আমি ও আমার টিম পাটকেলঘাটা থানা পুলিশ আপনাদের আইনী যেকোনো সেবা প্রদানে বদ্ধপরিকর। এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি।”
নবাগত ওসির দায়িত্ব গ্রহণে পাটকেলঘাটা এলাকাবাসীর মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.