নিজস্ব প্রতিবেদকঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় মজুমদার পেট্রোল পাম্পে তেলের সিন্ডিকেট নিয়ে সংবাদ প্রকাশ করায় যুবজামায়াতের উগ্র কমী আহাদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন আনন্দ টেলিভিশন ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। মঙ্গলাবার (৭এপ্রিল) রাত ৮দিকে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের আমতলা ডাঙ্গা মোড়ে এ ঘটে। তিনি গুরুতর আহত অবস্তায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
স্থানীয়রা জানায়, সম্প্রতি পাটকেলঘাটা এলাকার মজুমদার পেট্রোল পাম্পের তেল সিন্ডিকেটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় কিছু যুব জামায়াতের কর্মীর সাথে বিবাদে জড়ায় সাংবাদিক হাসান। পরে ঘটনার অনিয়মের চিত্র তুলে ধরে কিছু গনমাধ্যমে সংবাদ পরিবেশন করে। এতে ক্ষিপ্ত হয়ে যুব জামাতের কিছু উশৃঙ্খল উগ্র কর্মী আহাদের নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা চালায়।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হাসান জানান, বর্তমানে যুব জামায়তের কিছু কর্মী পাম্পের তেল সিন্ডিকেট করে তেল খোলা বাজারে বিক্রি করছে এমন ঘটনার সত্যতা পেয়ে তিনি অনলাইন পোর্টাল সহ বিভিন্ন প্রিন্টি পত্রিকায় সংবাদ পরিবেশন করেন। মঙ্গলবার দুপুরে পেট্রোল পাম্পে পুনরায় সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে যুব জামায়াত কর্মীদের সাথে বাঁধে বিপত্তি। ওই সময় তারা তাকে মারপিট করতে উদ্যত হয় একই সাথে হত্যার হুমকি দেয়।
ওই সময় ঘটনাটি স্থানীয় জামায়াত নেতা শাহ আলমকে জানালে তিনি সংবাদ পরিবেশন করলে লাশ পড়ে যাবে বলে হুমকি দেন। মঙ্গলবার রাতে আমতলা ডাঙ্গা বাজারে তিনি নির্বাচনী প্রচারের গিয়ে চা খেতে স্থানীয় লোকজনের সাথে বসে ছিলেন হটাৎ যুবজামায়ত উগ্র কমী আব্দুল আহাদের নেতৃত্বে আব্দুল্লাহ (২৬), আজিজুর (২৭), আসিফ (২০), মিনহাজুর সাগর (২১), রাকিব হোসেন সামী(২২),
কিবরিয়া (২০), নাহিদ (৩৩) সহ ২০/২৫ জন অজ্ঞাত লোকজন তার উপর হামলা করে বসে। ওই সময় সন্ত্রাসীর সাংবাদিক হাসান হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি ও লোহাড় রড় দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে তার মাথায় সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
হামলার ঘটনার সত্যতা স্বীকার করে সরুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ও তালা উপজেলা পেশাজীবি পরিষদের সেক্রেটারি শাহ আলম।
এছাড়াও, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় আহাদ অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি যুব জামায়াতের নাম ব্যবহার করে নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এদিকে সাংবাদিকের হামলার ঘটনার নিন্দা জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব সহ তালা প্রেসক্লবের নেতৃবৃন্দ। তারা জানান, স্বাধীন দেশে কোন সাংবাদিক ওপর হামলা দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি আশংকা এঘটনায় হামলায় জড়িতদের গ্রেফতার সহ দৃৃষ্টামুলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।
উল্লেখ্য, সাংবাদিক হাসানুর রহমান জুলাই আন্দোলন সহ সাতক্ষীরা গণঅধিকার পরিষদের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করেন।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।