
পাটকেলঘাটা থানা পুলিশের হাতে বুধবার (৬ই মার্চ) মোঃ মতিউর সরদার (৩৩) নামে অপহরন মামলার আসামী আটক হয়েছে। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়। আটককৃত আসামী পাটকেলঘাটা থানার ভারসা গ্রামের মৃত নূর ইসলাম সরদারে ছেলে।
পাটকেলঘাটা থানার এসআই কৃষ্ণ পদ সমাদ্দার সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামীকে ভারসা গ্রামের নিজের বাড়ি থেকে আটক করে।
আটকের বিষয় নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।