প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
পাটকেলঘাটায় তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় আজীবন দাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত

আল মামুন, পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটায় তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় আজীবন দাতা সদস্য সম্মেলন রবিবার দুপুর ২টায় অনুষ্ঠিত হয়েছে।
সদস্য সম্মেলনে মাদ্রাসার চেয়ারম্যান মো: হাসান আলী ও প্রধান উপদেষ্টা এস এম আবু রায়হান এর সার্বিক সহযোগিতায় এবং মাদ্রাসার সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন এর সভাপতিত্বে উক্ত মাদ্রাসার সেক্রেটারী ও মেম্বার হাফেজ আব্দুল হামিদ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা রেজাউল করিম।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, বিশিষ্ট সমাজ সেবক ও ইউটিউবার আরিয়ান খান, প্রভাষক নাজমুল হোসাইন, সাংবাদিক ইমন, শিল্পী সাকিব ও শিল্পী আব্দুল আলিম এবং উক্ত মাদ্রাসার মুহতামিম মাওলানা মুস্তাফিজুর রহমান প্রমুখ।
মুফতি মনিরুল ইসলাম ও মাওলানা রেজাউল করিম বলেন, বর্তমান নূরানী হাফিজিয়া মাদ্রাসার লেখাপড়া অনেক আধুনিক মানের যার কারনে ছেলেমেয়েরা দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হবে ইনশাআল্লাহ।
সম্মেলনে শেষে দোয়া ও মুনাজাত করেন মুফতি মনিরুল ইসলাম। দুপুরে মেহমানদারির মধ্যে সম্মেলন শেষ হয়।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.