স্টাফ রিপোর্টার: গাজী শাহিন
আসন্ন নাজিমগঞ্জ বাজার কমিটি নির্বাচন-২০২৬ উপলক্ষে সভাপতি পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনিরুল ইসলাম (মনি)। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়ী মহলে একজন পরিচিত ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের কাছে তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
নির্বাচনী প্রচারণায় তিনি “অর্থ নয়, সততা ও সেবার মূল্যায়ন করি—একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাজার গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাজিমগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সমর্থন, সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
সভাপতি প্রার্থী মো. মনিরুল ইসলাম (মনি) “সাইদুর বস্ত্রালয় অ্যান্ড গার্মেন্টস”-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নির্বাচিত হলে নাজিমগঞ্জ বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক সেবার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “নাজিমগঞ্জ বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
উল্লেখ্য, নাজিমগঞ্জ বাজার কমিটি নির্বাচন-২০২৬কে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং বাজারের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে।