
প্রেস বিজ্ঞপ্তি:
পাঠক নন্দিত জনপ্রিয় জাতীয় “দৈনিক মানবাধিকার প্রতিদিন" পত্রিকায় সাতক্ষীরা জেলার তালা উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন পাটকেলঘাটা থানার উসমান গণি। ১৫ডিসেম্বর জাতীয় দৈনিক মানবাধিকার পত্রিকার সম্পাদক মো: আবুল হাসান কর্তৃক তাকে এ নিয়োগ দেন।
এর আগে উসমান গণি জনপ্রিয় অনলাইন নিউজ এসপি বাংলা টিভির স্টাফ রিপোটার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
পাটকেলঘাটা থানার তৈলকূপি গ্রামের মো: আব্দুল আজিজ সরদার এর ছেলে। তিনি পাটকেলঘাটা আল আমিন ফাযিল মাদরাসার ফাযেল ২য় বর্ষের ছাএ। উসমান গণি সাংবাদিকতা সহ সামাজিক সংগঠন মাসিক ভালো কাজ গ্রুপ ও বিভিন্ন মানবিক কাজের সাথে জড়িত আছেন।
নতুন কর্মস্থল ও পেশাগত দায়িত্ব পালনের জন্য উসমান গণি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।