প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ৮:১৪ অপরাহ্ণ
দৈনিক আলোর সন্ধান’ পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি নিয়োগ পেলেন মো: আল মামুন।

প্রেস বিজ্ঞপ্তি:
পাঠক নন্দিত অনলাইন “দৈনিক আলোর সন্ধান” পত্রিকায় ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের মো: আল মামুন সরদার। ১৯শে ফেব্রুয়ারী দৈনিক আলোর সন্ধান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন সরকার কর্তৃক তাকে এ নিয়োগ দেন।
পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামের মো: রেজাউল সরদার এর পুত্র মো: আল মামুন সরদার পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশ প্রেসক্লাব তালা উপজেলা আহবায়ক কমিটির সদস্য ছাড়াও সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক কাজের সাথে জড়িত আছেন।
নতুন কর্মস্থল ও পেশাগত দায়িত্ব পালনের জন্য মো: আল মামুন সরদার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Copyright © 2026 দৈনিক আলোর সন্ধান. All rights reserved.