লেখা : তামান্না জাবরিন
এ জীবনে তুমি এলে
কংক্রিটে জড়ানো হৃদয়ের মোড়ক খুলে দিলে।
আমি হাসতে শিখলাম।
ভবঘুরে,উদ্ভট এই আমাকে করলে মায়াবতী,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি এখন দিবা-রাতি।
এ জীবনে তুমি এলে
পরম আদরে দু'হাত বাড়ালে।
আমি বেচেঁ থাকার মানে বুঝলাম।
সুখে দুখে হলে তুমি মোর ছায়া,
তুমি আমি একই আত্মা, আলাদা দুটি কায়া।
এ জীবনে তুমি এলে
অন্ধকার জীবনে প্রদীপ জ্বালালে।
আমি মুক্ত আকাশ দেখলাম
পায়ের শিখল খুলে পরালে তুমি পায়েল,
তোমার ভালবাসায় হলাম আমি ঘায়েল।
এ জীবনে তুমি এলে,
আস্থাভরা হাতটি মাথায় রাখলে,
আমি কেঁদে ফেললাম,তোমার হাত ধরে
আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি, শিখেছি ভালোবাসতে,
প্রিয় সারাটি জীবন তোমায় পেতে চাই হৃদয় মাঝেতে।