
সাতক্ষীরা তালা উপজেলায় শুক্রবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এলাকার ২টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বলরামপুর গ্রামের ২টি দল একদিকে বিবাহিত দল অপরদিকে অবিবাহিত দল মোট ২টি দল খেলায় অংশ গ্রহণ করে।
বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ মফিজুল গাজীর সভাপতিত্বে ও আজিজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে হাডুডু খেলা শুভ উদ্বোধন করেন মোঃ মফিজুল গাজী।
সন্ধ্যায় খেলার ফাইনালে তালা উপজেলার বলরামপুর গ্রামের অবিবাহিত ৪-০ গোলের ব্যবধানে বলরামপুর গ্রামের বিবাহিত দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় চ্যাম্পিয়ন অবিবাহিত দলকে একটি ফ্যান ও ২টি বেলনন্ডার পুরস্কার হিসেবে তুলে দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি: সাংবাদিক মোঃ শাহিনুর রহমান শাহিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এএইচএম কামাল আহমেদ , আরো উপস্থিত ছিলেন
সাবেক মেম্বার মোশারফ হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকসহ আরো অনেকে ফাইনাল খেলা দেখতে আসেন তালা উপজেলা সহ বিভিন্ন উপজেলার হাজার হাজার দর্শক।