
জনগণের ন্যায্য দাবি আদায় ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ আজাদ পার্টি।
লং মার্চ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান (বীর প্রতীক), সিনিয়র চেয়ারম্যান কর্নেল ফেরদৌস আজিজ, মহাসচিব মুন্সি বোরহান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক দেওয়া রফিক ও মনির হোসেন এবং প্রচার ও যোগাযোগ সম্পাদক সাইফুদ্দিন নাসিমসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন।
দলটির নেতৃবৃন্দ জানান, জনগণের ন্যায্য দাবি ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তাঁরা ১১ দলীয় ঐক্যজোটের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় লং মার্চে তাঁরা ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ আজাদ পার্টির নেতারা বলেন, জনগণের অধিকার, ন্যায়সংগত দাবি এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ অব্যাহত থাকবে। রংপুরের লং মার্চেও দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন বলে জানান তাঁরা।