গাজী শাহিন, কালিগঞ্জ প্রতিনিধি:
কালিগঞ্জ ২০ অক্টোবর ২০২৬ শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সফল চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার (পিপি)। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর ভাই এবং আগামীতে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ গোলাম মোস্তফা।
মঙ্গলবার ধলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
স্থানীয়দের কাছে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত অ্যাডভোকেট আব্দুস সাত্তার (পিপি) দীর্ঘদিন ধরে ধলবাড়িয়া ইউনিয়নের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। অন্যদিকে, তাঁর ভাই শেখ গোলাম মোস্তফা আগামীতে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাঁর এই পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।