
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রঘুরামপুর এলাকায় তরুণ ও খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে ধলবাড়িয়া-রতনপুর দলীয় কার্যালয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি প্রার্থী মো. আজিবুর রহমানের পক্ষ থেকে রঘুরামপুর এলাকার তরুণ ও খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বৃদ্ধি, তরুণদের ক্রীড়ামুখী করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।ফুটবল বিতরণকালে স্থানীয় তরুণ, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। একই সঙ্গে তারা স্থানীয় পর্যায়ে আরও বেশি খেলাধুলার সামগ্রী ও মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।