
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শহিদুল ইসলাম পাটকেলঘাটা থানার পাঁচপাড়া (সেনেরগাতী) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোফাজ্জেল হোসেনের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সংশ্লিষ্টতা থাকায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি মোঃ তোফাজ্জেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আইনের আওতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।