আব্দুর রাজ্জাক, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চেউটিয়া বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকাল ৪টায় খাজরা ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।
ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুর্তাজা,সহকারী সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহিন,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল মজিদ,আব্দুল আলিম,আব্দুস সামাদ সহ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন,যুব বিভাগ, ওলামা বিভাগ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সবশেষে প্রধান অতিথি চেউটিয়া বাজারের অফিস উদ্বোধন ঘোষণা করেন।