হাফেজ মোঃ আছাফুর রহমান, স্টাফ রিপোর্টার
আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের দরিদ্র কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে মেহেদী হাসান (২১) ২০২০ সালে গাবতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।
এরপর সাতক্ষীরা সরকারী কলেজে ভর্তি হয়ে ২০২২ সালে বিজ্ঞান বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। বর্তমানে সে খুলনা সরকারী ব্রজলাল (বিএল) কলেজ এ অনার্স প্রথম বর্ষে অধ্যায়ন ছিলো।
মেহেদী হাসান গত ২৪ ডিসেম্বর সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার শরীরে এ দূরারোগ্য ব্যাধি “হেপাটাইটিস বি ভাইরাস” ধরা পড়ে। সে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলো পরবর্তীতে বাড়ি নিয়ে আসে আজ রবিবার আনুমানিক দুপুর ১.৪০ এর দিকে মৃত্যু বরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।